ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই কেঞ্জাকুড়ায় তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের সমর্থনে সায়নী ঘোষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: প্রবল ঝড়-বৃষ্টিও দমাতে পারল না তৃণমূলের প্রচারের উন্মাদনাকে। বুধবার বিকেলে গড়াতেই হঠাৎ শুরু হয় প্রচণ্ড ঝড়-বৃষ্টি। কিন্তু দুর্যোগ বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

বৃষ্টির ঝাপটা উপেক্ষা করেই বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের সমর্থনে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ পৌঁছে যান জনসভাস্থলে। দুর্যোগ উপেক্ষা করেই

প্রবল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ভিড় করে দাঁড়িয়ে আছেন কর্মীরা। মঞ্চে সায়নী ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব উপস্থিত।

প্রকৃতির রুদ্রমূর্তিও আজ ফিকে হয়ে গেল রাজনৈতিক উদ্দীপনার কাছে। বৃষ্টির জল মাথায় নিয়েই সায়নী ঘোষের এই সভা আগামী নির্বাচনে বাঁকুড়ার ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =