নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: বিধানসভা নির্বাচনের আবহে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কংগ্রেস মনোনীত প্রার্থী মাহাতাব শেখ।
বৃহস্পতিবার সকাল থেকেই মহেশপুর,তারাপুর, জিগরি এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে।
এদিন সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন প্রার্থী।তিনি নিজে হাতে তুলি ধরে দলীয় প্রতীক ও প্রার্থীর নাম দেওয়ালে ফুটিয়ে তুলে ধরেন। এই কর্মসূচিতে তাঁর পাশে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
গ্রামের অলিগলিতে ঘোরার সময় স্থানীয় সাধারণ মানুষের সাথে খোলামেলা আলোচনায় মেতে ওঠেন মাহাতাব শেখ। পথচলতি মানুষ থেকে শুরু করে বাড়ির বয়স্ক ও শিশুদের সাথেও কুশল বিনিময় করেন তিনি।
একটি জায়গায় তাঁকে ছোট শিশুদের মিষ্টিমুখ করাতে এবং জল পান করতেও দেখা যায়। গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেন।
নির্বাচনী প্রচার প্রসঙ্গে মাহাতাব শেখ জানান, “মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রচারে একটু দেরি হলেও, এখন সকাল ৬টা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত আমরা কাজ করছি যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানো যায়।

