বিজেপি প্রার্থীর গ্রেপ্তার ও তার প্রার্থী পদ বাতিলের দাবিতে ধূপগুড়িতে তৃণমূলের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শুক্রবার ১০,এপ্রিল :: ধূপগুড়িতে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার নিল।

নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মী তথা এসসি ওবিসি সেলের সভাপতিকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার রাতে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস।

এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা রাজেশ কুমার সিং। মিছিলটি ধূপগুড়ি থানায় গিয়ে বিক্ষোভে পরিণত হয়।

বিক্ষোভকারীদের দাবি, এসসি ওবিসি সেলের সভাপতিকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিবনাথ রায়কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের গ্রেপ্তার এবং তাঁর প্রার্থীপদ বাতিলেরও দাবি তোলা হয়।

অভিযোগ, তিনি থানায় এসে পুলিশকে হুমকি ও শাসিয়েছেন, তাই তাঁর বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। জেলা সম্পাদক রাজেশ কুমার সিং পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করেন।

এদিনের বিক্ষোভ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, ভবিষ্যতে যদি বিজেপি নেতা-কর্মীরা থানায় এসে পুলিশকে হুমকি দেয় এবং পুলিশ কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তৃণমূল কর্মীরা থানার ভিতরেই অবস্থান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + ten =