নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: শুক্রবার ১০,এপ্রিল :: ফালাকাটা বিধানসভা কেন্দ্রের মেজবিল ময়দানে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দীপক বর্মনের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন মিঠুন চক্রবর্তী l
তৃণমূলের সমালোচনা করে তিনি বলেন, বেকারদের দেড় হাজার টাকা করে দিচ্ছে আমি এই টাকা নেওয়ার বিপক্ষে নেই কিন্তু এর থেকেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে কত বেকার যুবক-যুবতী রয়েছে তার যারা লাইন দিয়ে দেড় হাজার টাকা করে নিচ্ছে ।
এই হলো পশ্চিমবঙ্গের অবস্থা শিক্ষা নেই প্রচুর সরকারি স্কুল রয়েছে সেখানে শিক্ষক নেই কোন কোন স্কুলে একটিমাত্র শিক্ষক টাকা ঘুষ নিয়ে শিক্ষকদের চাকরি দিয়েছে তাদের চাকরি বাতিল করেছে, এদিকে মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে কি হবে কোন কাজেই লাগবে না।
স্বাস্থ্যপরিষেবা তলানিতে ঠেকেছে, চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বাইরে যেতে হচ্ছে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে পরে সম্পূর্ণটাই বিনা পয়সায় হতো ভারতবর্ষে সেটা ম্যাডাম করতে দেয়নি l বেকার যুবক-যুবতীদের জন্য বিশ্বকর্মা যোজনা সেটাও ম্যাডাম করতে দেয়নি l
কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী ভাতার শ্রী করতে করতে সব বিশ্রী হয়ে গেছে l আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গের চেহারায় পাল্টে যাবে, পশ্চিমবঙ্গ থেকে সমস্ত কোম্পানি চলে গেছে,
আমি যখন বাইরে শুটিং করতে যাই তখন তাদের সঙ্গে কথা হয় তারা বলছে আভি বাঙ্গাল মে নেহি জায়েঙ্গে বিজেপি সরকার আয়েগা তো হাম পশ্চিম বাঙাল মে জায়েঙ্গে উধার ফ্যাক্টরি করেঙ্গে l
আমরা সরকারে এসে সমস্ত কোম্পানি পশ্চিমবঙ্গে নিয়ে আসবো এবং বেকার সমস্যা দূর করব এবং শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার হাল পাল্টে দেব সকলেই এই রাজ্যেই কর্মসংস্থান স্বাস্থ্য শিক্ষা সবই খুব সুন্দর ভাবে পাবে এটা আমি কথা দিয়ে যাচ্ছি l

