নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালবাজার :: শুক্রবার ১০,এপ্রিল :: মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৬৫টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
জলপাইগুড়ি জেলা এসসি-ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ির কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। এলাকায় ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধিতে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

