” সাপ কে বিশ্বাস করবেন – কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না – মমতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ১০,এপ্রিল ::    ” সাপ কে বিশ্বাস করবেন। কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। এসআইআর এর নাম করে ৯০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে।

তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু এবং ৩০ লক্ষ মুসলমান। বিজেপি যদি হিন্দুপ্রেমী হয় তাহলে এই ৬০ লক্ষ নাম বাদ গেল কেন?

আমার এলাকায় ৪০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তার মধ্যে অধিকাংশই হিন্দু। কিন্তু তাতেও আমি জিতব। পশ্চিমবঙ্গে কি আসামের মতো ডিটেনশন ক্যাম্প বানাতে চাইছেন ? আপনারা ভালো করে শুনে রাখুন আমি থাকতে এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প হতে দেব না, দেব না, দেব না।

নির্বাচন কমিশনকে দিয়ে এবং বিজেপি যত এজেন্সি আছে সর্বশক্তি দিয়ে পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ আমার পক্ষে আছে। ওরা যখন সর্বশক্তি দিয়েও পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা ব্যর্থ বলে মনে করছে তখন ওরা নতুন কৌশল শুরু করেছে ইভিএম মেশিনে।

আপনাদেরকে বলে রাখছি, ইভিএম মেশিন নিয়ে লক্ষ্য রাখুন পুরনো মেশিন খারাপ হয়ে গেলে নতুন মেশিনে ভোট করান। বিজেপিরা চাইছে কাউন্টিং আস্তে আস্তে করতে কিন্তু সেটা করতে দেবেন না।

কারণ কাউন্টিং হতে হতে রাত হয়ে গেলে আমাদের সব কর্মীরা যেন না চলে যায় তখনই কিন্তু ওরা কাউন্টিং এ দু’নম্বরী করে জিতবে। আমি সমস্ত কর্মীদেরকে বলছি আপনারা ইভিএম পাহারা দেবেন।

শুক্রবার দুপুরে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনা মন্ডলের সমর্থনে তেতুলিয়া হাই স্কুল মাঠে সভা থেকে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =