নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: শুক্রবার ১০,এপ্রিল :: নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামসাবাদ এবং কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকে যুক্ত করে প্রায় দু কিলোমিটার রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে।
কালীচরণ পুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪৪ নম্বর বুথে তাই এই রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দিল। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৭। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০ এবং বিজেপি ৭ আসনে জয়লাভ করে।
পঞ্চায়েত এলাকার ২৪৪ নম্বর বুথে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বিড়ম্বনায় পড়ে তৃণমূল কংগ্রেস। কালিচরণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের আসন মাহলা তপশিলি সংরক্ষিত।
বিজেপির সাতজন পঞ্চায়েত সদস্যের মধ্যে দুজন মহিলা তপশিলি ছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে জয়ী কোন মহিলা পঞ্চায়েত সদস্য তপশিলি ছিলনা। তাই বিজেপির তপশিলি মহিলা পঞ্চায়েত সদস্যকে প্রধান করা হয়।
বিজেপির টিকিটের জয়ী পঞ্চায়েত সদস্যদের মধ্যে দুজন মহিলা পরিচয় তপশিলি ছিলেন একজন প্রধান হয়েছেন।
সম্প্রতি বিজেপির টিকিটের জয়ী তপশিলি মহিলা পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয় এবং প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। যে বুথে ভোট বয়কট করেছে স্থানীয়রা ওই বুথে বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য।

