লেবাননে অসামরিক মানুষের ওপর হামলা সইবে না ভারত – জানালো বিদেশ মন্ত্রক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিদেশ ডেস্ক :: শুক্রবার ১০,এপ্রিল :: লেবাননে ইজরায়েলি হামলায় লাগাতার সাধারণ মানুষের মৃত্যু এবং রাষ্ট্রপুঞ্জের ভারতীয় শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে এবার কড়া অবস্থান নিল ভারত।

শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনোভাবেই বেসামরিক নাগরিকদের ওপর এই আঘাত মেনে নেওয়া হবে না।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে লেবানন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বেসামরিক নাগরিকদের প্রাণহানির খবরে আমরা মর্মাহত।

ভারতের কাছে সাধারণ মানুষের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার।” তিনি মনে করিয়ে দেন যে, প্রতিটি দেশেরই উচিত অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সম্মান করা এবং আন্তর্জাতিক আইনের পরিধি মেনে চলা।

লেবাননে রাষ্ট্রপুঞ্জের অন্তর্বর্তীকালীন বাহিনী বা ‘ইউনিফিল’-এ ভারতের একটি বড় সেনাদল মোতায়েন রয়েছে। যুদ্ধের প্রভাবে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে দিল্লি অত্যন্ত সতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =