নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ১০,এপ্রিল :: শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের শিকারপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ট্রাক চালকের। মৃতের নাম রামবাবু রায় (৩৪), বাড়ি দুর্গাপুর, বর্ধমান।
ট্রাকের উপরে উঠে মাল বাঁধার সময় অসাবধানতা বশত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই নিচে পড়ে গুরুতর জখম হন। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

