‘আমাদের ৫ বছর দিয়ে দেখুন ’ – কুশমন্ডির জনসভা থেকে মোদিজীর আহ্বান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুশমন্ডি :: শনিবার ১১,এপ্রিল :: দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির জনসভা থেকে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

শনিবার কুশমন্ডির সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘বামেদের ৩৫ বছর দিয়েছেন, তৃণমূল পেয়েছে ১৫ বছর, পাঁচ বছর মোদীকে দিয়ে দেখুন। বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে।

বাংলার হারিয়ে যাওয়া গৌরব ও বৈভব ফিরিয়ে আনতে বিজেপি বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গকে আবার আমরা বৈভবশালী রাজ্য হিসেবে গড়ে তুলব।’

উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ আনেন। তিনি বলেন, ‘যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানেই দ্রুত উন্নয়ন হচ্ছে। মোদি সরকার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দিল্লি থেকে টাকা পাঠিয়েছে।

কিন্তু সেখানেও টিএমসি বাধার সৃষ্টি করেছে, মাঝপথে ঢুকে পড়েছে সিন্ডিকেট। আপনারা বিজেপিকে আনুন, মোদি গ্যারান্টি দিচ্ছে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে।’

মুখ খুললেন অনুপ্রবেশ ইস্যুতে বললেন বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে। সব বিদেশী অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে এদেশ থেকে তাড়ানো হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =