নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: শনিবার ১১ ,এপ্রিল :: পূর্ব মেদিনীপুর জেলার ২০৬ ময়না বিধানসভায় ভোটের আবহে চরম উত্তেজনার ছবি সামনে এল। শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডল ময়নার বাকচা এলাকায় প্রচারে গেলে হঠাৎই অশান্তির সৃষ্টি হয়।
তৃণমূলের অভিযোগ, হালিশহর সংলগ্ন এলাকায় আচমকাই বিজেপির মহিলা কর্মীরা ঝাঁটা, লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এই হামলায় একাধিক তৃণমূল কর্মী গুরুতর জখম হন, বেশ কয়েকজনের মাথা ফেটে যায় বলে দাবি তৃণমূলের।
ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অন্যদিকে, বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপি কোনভাবেই যুক্ত নেই। এই ঘটনা আমরা সমর্থমও করি না।
আমাদের কোন বক্তব্যও নেই!” কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ময়না থানার বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ময়না থানার বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

