ভোটের মুখে মুরালিগঞ্জ চেকপোস্টে নাকা তল্লাশিতে উদ্ধার প্রায় ১৯ লক্ষ টাকা,আটক তিন

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১১ ,এপ্রিল :: ভোটের মুখে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে নাকা তল্লাশিতে উদ্ধার প্রায় ১৯ লক্ষ টাকা। ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে সময় বিহারের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ । গাড়িটি আটক করবার পর গাড়িটিতে তল্লাশি চালানোর সময় সিটের নিচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। এরপরে পুলিশ নগদ টাকার বৈধ কাগজপত্র দেখাতে বলে এই তিনজনকে।

তবে গাড়িতে থাকা তিন জন কেউই কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই এই ঘটনায় ওই গাড়িতে থাকা তিনজন আটক করা হয়। ওই চার চাকা গাড়ি থেকে উদ্ধার হয় ১৮ লক্ষ ৯৮ হাজার ৭০০ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে নগদ টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে তিনজন আটক করা হয়েছে।

তবে প্রশ্ন উঠছে এত বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি উদ্দেশ্যেই বা নিয়ে যাওয়া হচ্ছিল। তা ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 11 =