সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে সকলেই তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: ১২, এপ্রিল :: পশ্চিম দেওগাঁওয়ে নির্বাচনী সংঘর্ষের পর পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ।

তার সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এলাকায় রুট মার্চ করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিন পুলিশ সুপার নিজে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে তাদের কোনও সমস্যা বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে কি না, তা জানতে চান। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে সকলেই তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

পুলিশ সুপার আরো জানান এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে, আরো কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে l এলাকায় পুলিশ পিকেট এবং কেন্দ্রীয় বাহিনীর পিকেটিং বসানো রয়েছে এলাকা শান্তপূর্ণ রয়েছে l এই পদক্ষেপে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + six =