চন্দ্রকোনা বিধানসভায় বিজেপি প্রার্থী সুকান্ত দোলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: ১২, এপ্রিল :: চন্দ্রকোনা বিধানসভায় বিজেপি প্রার্থী সুকান্ত দোলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চন্দ্রকোনার খেজুরডাঙ্গা থেকে ঠাকুরবাড়ি বাজার পর্যন্ত রোড় শো এ অংশ নেন স্মৃতি ইরানি।

এদিন পদযাত্রায় অংশ নিয়ে তিনি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেন।পদযাত্রা ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। দলীয় পতাকা, স্লোগান এবং ব্যাপক জনসমাগমে কার্যত মুখর হয়ে ওঠে চন্দ্রকোনা।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়কের ওপর স্কুটি চালান। বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

প্রার্থী সুকান্ত দলুইয়ের পাশে দাঁড়িয়ে স্মৃতি ইরানি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলের পক্ষে সমর্থন চান। এই পদযাত্রা বিজেপির নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে বলেই মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =