নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফুলিয়া :: সোমবার ১৩,এপ্রিল :: ফাঁকা বাড়িতে হঠাৎই দাউ দাউ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়া কালীপুর এলাকায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ ও দমকল বাহিনী।
জানা যায়, আজ হঠাৎই দাউ দাউ করে আগুন লেগে যায় একটি বসত বাড়িতে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠেনি। খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায় এই বাড়িতে কেউই ছিলেন না। তবে কিভাবে আগুন লাগলো তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় ফুলিয়া কালিপুর এলাকায়। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক সার্কিট থেকেও আগুন লাগার ঘটনা ঘটতে পারে।
ইতিমধ্যেই তদন্ত করে দেখছে গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ড কিনা। যদিও হতাহতের কোন খবর না থাকলেও বেশ কয়েক লক্ষ টাকার হয় ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

