নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: সোমবার ১৩,এপ্রিল :: বিজেপির ঘোষিত প্রার্থী পছন্দ না হওয়ায় মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস। অবশেষে আজ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ কয়েকজন কার্যকর তার অনুরোধে এই সিদ্ধান্ত নেন বলে জানান চঞ্চল বিশ্বাস। প্রসঙ্গত তারকনাথ চট্টোপাধ্যায় এর নাম ঘোষণা হওয়ার পর থেকে দলের অন্তরে ক্ষোভ সৃষ্টি হয়। দলীয় কার্যালয় তালা দিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখায় বিজেপির একাংশ।
প্রার্থী পছন্দ না হওয়ায় অবশেষে বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন। এদিন কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরে দলীয় প্রার্থীকে পাশে নিয়ে মনোনয়ন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন চঞ্চল বিশ্বাস।
ফলে নিজেদের মধ্যে যে দূরত্ব ও ক্ষোভ তৈরি হয়েছিল তা মোটামুটিভাবে প্রশমিত হল বলে মনে করা হচ্ছে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে সমস্ত বিভেদ বিভাজন ভুলে একত্রিতভাবে ঘোষিত প্রার্থীকে সমর্থন করে তার হয়ে প্রচারে ঝাঁপাবে বলে জানালেন চঞ্চল বিশ্বাস সহ তার অনুগামীরা।

