নলহাটিতে নাবালিকাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ফল বিক্রেতা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ১৩,এপ্রিল :: নলহাটিতে এক চাঞ্চল্যকর ঘটনায় নাবালিকা এক কিশোরীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল এক ফল বিক্রেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দু’দিন আগে নলহাটি হাই রোড সংলগ্ন একটি মার্কেটের সামনে ওই নাবালিকা মেয়েটিকে অসুস্থ অবস্থায় বমি করতে দেখা যায়।

স্থানীয় মানুষজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি জানায়, তাকে বিষ খাওয়ানো হয়েছে বলে অভিযোগ।

গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ফল বিক্রেতাকে আটক করে।

আজ সকাল প্রায় ১০:৩০ নাগাদ অভিযুক্তকে নলহাটি থানার পক্ষ থেকে রামপুরহাট আদালতে তোলা হয়। যদিও অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করেছে এবং তাকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছে।

পাশাপাশি অভিযুক্তের পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

ঘটনার পেছনে আসল কারণ কী, এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধ—বিশেষ করে দুষ্কর্ম—জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 10 =