মৌসম মানে আবহাওয়া, মালতিপুরের আবহাওয়া বদলাতে মৌসমেই ভরসা কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালতীপুর(মালদহ) :: সোমবার ১৩,এপ্রিল :: নির্বাচন যত এগিয়ে আসছে প্রার্থীদের নিজ এলাকায় ভোট প্রচারে চলছে তৎপরভাবে। সপ্তাহের প্রথম দিনেই রোড শো করে শক্তি প্রদর্শন মালতিপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূরের।

সোমবার সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মালতিপুর বিধানসভার পীরগঞ্জ অঞ্চলে বরকল থেকে রোড শো শুরু করেন। এরপর এই রেলি পীরগঞ্জ, গোকুলপুর সুলতানগঞ্জ, রাজাপুর সহ বেশ কিছু এলাকায় ভোট প্রচার করলেন।

কংগ্রেস সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মৌসম নূর হুড খোলা গাড়িতে পুরো এলাকা চষে বেড়ান। এমনকি এই হুড খোলা গাড়ি থেকেই করজোড়ে ভোট ভিক্ষা করতে দেখা গেল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =