নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৪,এপ্রিল :: নীল ষষ্ঠী সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন শিব মন্দির গুলিতে পুজো দিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। সন্তানদের মঙ্গল কামনায় নীল পূজো করা হয়ে থাকে বাংলার ঘরে ঘরে।
এদিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরগুলিতে লক্ষ্য করা যায় ভক্তদের লম্বা লাইন পুজো দেওয়ার জন্য। উল্লেখ্য শিলিগুড়ি হায়দার পাড়া পলাশীময়ী মন্দিরে প্রত্যেক বছরের মত এ বছরও ঘটা করে অনুষ্ঠিত হল নীল পূজো।
মন্দির কমিটি তরফ থেকে জানানো হয়েছে পুজো দেওয়ার জন্য সকাল থেকেই ছিল ভক্তদের লম্বা লাইন। পাশাপাশি ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল ।

