নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৫,এপ্রিল :: মালদার মানিকচকের মথুরাপুর হাই স্কুল ময়দানে বিজয় সংকল্প সভা করলেন কেন্দ্রিয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ।
মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিবারন ঘোষের সমর্থনে সভা করেন তিনি।
মঙ্গলবার, দুপুর নাগাদ মানিকচক ফুটবল ময়দানে অবতরন করেন কেন্দ্রিয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ।এরপর সেখান থেকে মথুরাপুর হাই স্কুল ময়দানে আসেন তিনি।
বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস উদ্দীপনা দেখা যায়।পাশাপাশি এদিন বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডলের সমর্থনে বিশাল বাইক রেলি করা হয় মানিকচক ব্লক বিজেপি যুব মোর্চার তরফে।
