নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৭,এপ্রিল :: ভোটের মুখে সীমান্ত রক্ষী বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদার বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দনা সরকার। তাঁর অভিযোগ একাংশ সীমান্ত রক্ষী বাহিনী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।
তাঁর দাবী সীমান্ত রক্ষী বাহিনী কেন্দ্রীয় সরকারের অধীনস্থ । ফলে কেন্দ্রীয় সরকারের কোন নির্দেশিকা থাকতে পারে। কিন্তু সীমান্তবর্তী গ্রামগুলি ভীতি,ভয় প্রদর্শন করছে বিএসএফ।
তৃণমূল প্রার্থীর এমন দাবীকে কার্যত উড়িয়ে দিয়ে মালদা দক্ষিণ বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তণ সভাপতি পার্থ সারথি ঘোষ দাবী গত পাঁচ বছরে এলাকার উন্নয়নের কোন কাজ করেন নি।
মানুষের সাথে দুব্যবহার করেছেন। তাই এমন অভিযোগ তুলে নিজের স্বপক্ষেস ভোট করার চেষ্টা করছে। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু নিয়ে সরগরম মালদার বৈষ্ণবনগর কেন্দ্র।

