বালিতে ডাক্তারকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত পরিচারিকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: শনিবার ২৫,এপ্রিল :: বালিতে ডাক্তার খুন নিয়ে চাঞ্চল্য এলাকায়। ডাক্তারকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত পরিচারিকা। বালিতে হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে পরিচারিকার বিরুদ্ধে।বালির জিটি রোডে বালি গঙ্গা অ্যাপার্টমেন্টের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ তাঁর গৃহ পরিচারিকার বিরুদ্ধে।

খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করেন ওই পরিচারিকা। অবৈধ সম্পর্কের জের। চিকিৎসককে ব্ল্যাকমেলিংয়ের সন্দেহ করছেন পরিবার। ধৃত মহিলার নাম ফুলি ওরফে তপতী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =