নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: শনিবার ২৫,এপ্রিল :: বহুদিন পর মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছেন, এবারের নির্বাচনে মানুষ ইতিহাস তৈরি করবে। পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের ছাতনির ফুটবল ময়দানে পূর্বস্থলী উত্তরের বাম প্রার্থী প্রদীপ কুমার সাহার সমর্থনে জনসভা করতে
এসে এমনই মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের। পাশাপাশি তাঁর আরও মন্তব্য বিজেপি যে ভেবেছিল মোদি হওয়ায় জিতবে, তা হবে না । বিজেপি তৃণমূল দুজনাই হওয়া হবে। বিরকল্প হিসাবে বামকে নিয়ে এসে ১৪ তলা থেকে মমতাকে নামাবে বল মন্তব্য এদিন তার।
পাশাপাশি কালনায় এস আই আর এর কাজের পর নির্বাচনী কাজের প্রেসার, আর অত্যাধিক গরম এই দুইয়ের মধ্যে চাপে পড়ে বিএলও র মৃত্যু, প্রসঙ্গে তিনি বলেন এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
একই সাথে মমতা শুভেন্দুও বাদ যাবেনা কারণ ওরাই নির্বাচনটাকে তারস্বরে নিয়ে গিয়েছে। গণতন্ত্রের উৎসবটিকে তারা ঝগড়ার মধ্যে নিয়ে গিয়েছে বলে মন্তব্য তার।

