নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ২৫,এপ্রিল :: সকাল সকাল ভোট প্রচার দেবাংশু ভট্টাচার্যের। পোলবার সুগন্ধা গোটু বাজারে সব্জি চাষী ও ক্রেতাদের সঙ্গে জনসংযোগ করেন। লিফলেট বিলি করেন চুঁচুড়ার তৃনমূল প্রার্থী।
পোলবার বিস্তীর্ণ এলাকার চাষীরা ভোর থেকে গোটু বাজারে সব্জি নিয়ে আসেন। ক্রেতা ব্যবসায়ীরা সেই সব্জি কিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্যেও রপ্তানী করেন। আজ দেবাংশু সেই বাজারেই প্রচার সারেন।
প্রার্থীর সঙ্গে ছিলেন পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল সহ সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা কর্মিরা।

