নির্বাচনে হাবড়া এখন নজর কাড়া কেন্দ্র – সেখানেই প্রার্থী প্রাক্তন খাদ্য মন্ত্রী রেশন দুর্নীতি বন্টন মামলায় একবার গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: শনিবার ২৫,এপ্রিল :: সকাল থেকেই হাবড়ায় চাঞ্চল্য মাত্র কয়েকটা দিন পরেই দ্বিতীয় দফা নির্বাচন নির্বাচনে হাবড়া এখন নজর কাড়া কেন্দ্র আর সেখানেই প্রার্থী প্রাক্তন খাদ্য মন্ত্রী রেশন দুর্নীতি বন্টন মামলায় একবার গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক।

তার মধ্যেই ফের ইডি হানা এর আগে হাবরা চেম্বার অব কমার্সের সভাপতি নিরঞ্জন সাহাকে প্রায় ১২ ঘণ্টার উপরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর শনিবার সকাল থেকেই হাবরার চার ব্যবসায়ীর তিনটি বাড়িতে চলছে জোর ইডি তল্লাশি।দক্ষিণ হাবরা সুভাষ রোড শ্রীনগর এবং জয়গাছি গ্যারেজ মোড় এলাকায় তিনটি বাড়িতে চলছে জোর তল্লাশি। যদিও স্থানীয় ছোট চাল ব্যবসায়ীদের আশঙ্কা এর ফলে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। বড় ব্যবসায়ীরা রাঘববোয়াল তারা যদি কোন অন্যায় করে থাকে তার তদন্ত চলতেই পারে

কিন্তু এভাবে হঠাৎ হঠাৎ ইডির হানায় হাবরা চালবাজারে প্রভাব পড়ছে। অনেকেই দোকানপাট বন্ধ করে না বুঝে পালিয়ে যাচ্ছেন। স্বভাবতই আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে ছোট ব্যবসায়ীদের। শ্রীনগর এলাকায় সাগর সাহার বাড়িতে সকাল থেকেই চলছে তল্লাশি

আর সেখানেই আমরা মুখোমুখি হয়েছিলাম এক ক্ষুদ্র চাল ব্যবসায়ী তিনি জানালেন এভাবে ইডি হানা হলে পরে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে তারা চাইছেন একটা সুষ্ঠু সমাধান । যারা অপরাধী তারা ধরা পড়ুক কিন্তু তার জন্য যেন ছোট ব্যবসায়ীদের কোনরকম আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 6 =