যোগী আসুক বা ভোগী আসুক বাংলার মানুষ মমতাকে ভোট দেবে নদিয়ায় ভোট প্রচারে এসে বললেন জুন মালিয়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ২৬,এপ্রিল :: বাংলায় মোদি আসুক আর ভোগী আসুক বাংলার মানুষ মমতাকেই ভোট দেবে।

এদিন নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে চক দিগনগরে নির্বাচনী জনসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোদী মন্তব্য করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া।এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এক হাত নিয়ে তিনি বলেন এ ও আমাদের শুনতে হল স্বামী বিবেকানন্দ বলেছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। অন্যজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নৌকা ভ্রমণ নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।

তিনিও জানান আমরা ভেবেছিলাম নৌকা ভ্রমণের পর প্রিন্সেপ ঘাটে ফুচকাও খাবেন। মনিপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এদিন প্রধানমন্ত্রীর সমালোচনা করে জুন মালিয়া বলেন মনিপুর যেখানে চলছে তার উল্টো দিকে প্রধানমন্ত্রী নৌকোবিহার করে বেড়াচ্ছে।

এস আই আর প্রসঙ্গে টেনে জুন মালিয়া বলেন যেভাবে বাংলার মানুষকে হেনস্তা করা হয়েছে, তাদের ওপর অন্যায় করা হয়েছে, নির্বাচনের প্রথম দফায় মানুষ জবাব দিয়েছে দ্বিতীয় দফাতেও মানুষ সঠিক জবাব দিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − ten =