প্রকাশ্য সভা থেকে ক্ষমা চাইলেন টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন বাদুড়িয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: রবিবার ২৬,এপ্রিল :: তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বাদুড়িয়ার টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম।

তিনি প্রকাশ্য সভা থেকে বলেন- আমাকে ভুল বুঝবেন না সত্যি আমি ভুল করেছি, সেদিন তৃণমূল কংগ্রেস আমাকে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল এটা বুঝতে পারেনি আমার ভুল হয়েছে, ভুল শুধরে নিয়েছি । একটা সরকারের ক্ষমতায় এসে আমি কিছু করতে পারিনি আমাকে ক্ষমা করবেন।কাজী আব্দুর রহিম তার মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন আমি ৫৭ হাজার ভোটে জিতেছিলাম আমি বাদুড়িয়া মানুষের জন্য কিছু করতে পারিনি , তৃণমূলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যাওয়াটা নিশ্চিত আমার ভুল হয়েছিল। তৃণমূলে যোগ দেওয়াটা আমার ভুল হয়েছিল তাই ক্ষমা চাইলাম।

টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক বর্তমান কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিমের মন্তব্য ঘিরে শুরু জোর রাজনৈতিক তরজা। মন্তব্যর তীব্র সমালোচনা করেছে তৃণমূল,বিজেপি,বাম-আই এস এফ জোট। বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকৃতি কুমার সরকার বলেন তৃণমূল মানুষকে ব্যবহারই করে ।

ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে তৃণমূলের সঙ্গে ভালো মানুষ বেশিদিন থাকতে পারে না। বিজেপি একমাত্র মানুষকে সম্মান দিতে জানে । অন্যদিকে বাদুড়িয়া উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারেশ রায় বলেন কাজী আব্দুর রহিম আজকের দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক আছেন ।

তিনি বিধায়ক হিসাবে পদত্যাগ করেননি , তিনি প্রচারে যাচ্ছেন লোকজন না পেয়ে হতাশা থেকে এই সমস্ত বলছেন । বিধায়ক থাকাকালীন পাঁচ বছরের মানুষের জন্য কিছু করতে পারেননি, বর্তমান তৃণমূল প্রার্থী লক্ষাধিক ভোটের জিতবেন তাই তিনি এই সমস্ত কথা বলছেন।

অন্যদিকে বাম আই এস এফ জোটের আই এস এফ প্রার্থী কুতুবউদ্দিন ফাতেহি বলেন কার ঠিক কার ভুল বাদুড়িয়ার মানুষ ২৯ তারিখে ভোট বাক্সে এর জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =