নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: রবিবার ২৬,এপ্রিল :: তৃণমূল প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ।
আসন্ন বিধান সভা নির্বাচনে কল্যাণী বিধান সভার তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্র নাথ মন্ডল, গয়েশপুর অঞ্চলে ভোট প্রচারে বিরোধীদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্র নাথ মন্ডল।
ইতিমধ্যে গয়েশপুর শহর জুড়ে প্রার্থীর সমর্থনে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। বাড়ি বাড়ি জনসংযোগ সহ একাধিক কর্মসূচি সংগঠিত করে তৃণমূল কর্মীরা।
এদিন গয়েশপুর ৯ নং ওয়ার্ডে তৃণমূল সংখ্যা লঘু সেলের পক্ষথেকে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি সংগঠিত করে। উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি মানিক মন্ডল, গয়েশপুর তৃণমূল সংখ্যা লঘু সেলের সভাপতি শারুখ পীর সহ অন্যান্য কর্মীরা ।

