“কপিলমুনির মন্দিরে প্রণাম অমিত শাহর, ভোটের আগে বাড়ছে গেরুয়া আত্মবিশ্বাস!”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ২৭,এপ্রিল :: গঙ্গাসাগর:সোমবার সকালেই রাজনৈতিক উত্তাপ ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে। গঙ্গাসাগরের পবিত্র কপিলমুনি মন্দিরে পুজো দিতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর এই সফরকে ঘিরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি ছিল উৎসাহী সাধারণ মানুষের উপস্থিতিও।

পুজো অর্চনার পর মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটান অমিত শাহ। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে বিজেপি শিবিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্দিরে পুজো দেন এবং পরে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সুমন্ত মন্ডল বলেন, “৪ মে পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠিত হবে।

তার প্রথম পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, আর দ্বিতীয় পরীক্ষার মুখোমুখি হতে চলেছি আমরা। মানুষের সমর্থন ও আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।” তিনি আরও জানান, অমিত শাহর এই সফর সাগর বিধানসভা এলাকায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =