নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: সোমবার ২৭,এপ্রিল :: ভোটের দুই দিন আগে তাজা বোমা উদ্ধার হল হাবড়ার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সরাই গ্রামে। ১০০ হাবরা বিধানসভার ৪০ এবং ৪৩ নম্বর বুথের নির্বাচন হয় দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।
আজ সকালে স্থানীয়রা দেখতে পান ৮ টি সকেট বোমা পড়ে আছে মেইন গেটের সামনে। এলাকায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলে রয়েছে হাবড়া থানার পুলিশ। এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ ঘটনার পেছনে বিজেপির হাত আছে।
এলাকায় উত্তেজনা সৃষ্টি করতেই এই কাজ করা হয়েছে। তৃণমূল সদস্য জাকির হোসেনের অভিযোগ এগুলি বিজেপির কাজ। ঘটনার দায় বিজেপি অস্বীকার করেছে।

