বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুসিয়ারি দিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২৭,এপ্রিল :: তিনি ভোটে দাঁড়ানোর পর বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করছেন । ঠিক তেমনি হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় ভোটের প্রচারে জনসভায় তিনি প্রকাশ্যে বলেন- আমরা বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব, কিন্তু সেই রক্ত বাইরে বেরোবে না ।

আমরা এই তৃণমূল সরকারকে বুঝিয়ে দেবো যে অঙ্গ-প্রত্যঙ্গ খুলে খুলে বিক্রি করে দেওয়ার সাজা কি হয় ।  আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েও তার বক্তব্যে অনর থাকলেন। তুমি বলেন- যেভাবে অত্যাচার করছে তাতে বুলডোজার চালাবে নারী বাহিনী।

আর এই বুলডোজার মানে ঝাঁটা লাঠি নিয়ে বুলডোজার চালানো । সন্দেশখালিতে দেখেছেন ? তেমনি বুলডোজার চলবে ।

আর এই বিষয়ে সরব হয়ে বলেন তৃণমূল- তৃণমূলের বৈশিষ্ট্য সাংগঠনিক জেলার সহ-সভাপতি বুলবুল ইসলাম বলেন- একজন বিধানসভার প্রার্থী এমন ধরনের কথা কিভাবে বলেন ? আমরা অবাক হয়ে যাচ্ছি ।

মহিলাদের আমরা মায়ের মতন দেখি । তাদের মধ্যে কত নমনীয়তা থাকে । কিন্তু এখানে তার উল্টো দেখতে পাচ্ছি । একজন মহিলা জনপ্রতিনিধি হতে যাচ্ছে, তার মুখের ভাষা এরকম । শান্ত এলাকাকে কি তিনি অশান্ত করতে চাইছেন । ২৯ তারিখ ভোটে এলাকার মহিলারা ভোটের বাক্সে এই কথার জবাব দেবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + three =