সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৭,এপ্রিল :: সামনেই দ্বিতীয় দফার নির্বাচন। ভারতের নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা, লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলি বন্ধ রয়েছে। শিলিগুড়ি পুর কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের অন্তর্গত ধর্মনগর এলাকায় মদের অবৈধ ব্যবসা চলছিল।
একটি গোপন তথ্যের ভিত্তিতে, প্রধান নগর থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ জব্দ করেছে। পুলিশের মতে, জব্দ করা মদের মূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়ুষ কাহারকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মদ অবৈধভাবে মজুত করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পরবর্তী তদন্তের জন্য থানায় রাখা হয়েছে, এবং পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় অন্যরাও জড়িত থাকতে পারে, তাই তারা তদন্ত আরও জোরদার করেছে।
এছাড়াও, পুলিশ জানিয়েছে যে পুরো নির্বাচন জুড়ে এ ধরনের অবৈধ কার্যকলাপের ওপর কড়া নজর রাখা হবে।

