জাকির আলী :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: রাত পোহালেই ভোট। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন ও প্রশাসন।
শ্রীরামপুর কলেজে খোলা হয়েছে ডি সি আর সি (ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার), যেখানে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে ভিড় জমিয়েছেন ভোটকর্মীরা।
শ্রীরামপুর মহকুমার অন্তর্গত মোট পাঁচটি বিধানসভা কেন্দ্র— উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানী, চণ্ডীতলা ও জাঙ্গীপাড়া এলাকার ভোটকর্মীরা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে ইভিএম, ভিভিপ্যাট, নথিপত্র ও অন্যান্য জরুরি সরঞ্জাম সংগ্রহ করছেন।
ডি সি আর সি সেন্টার চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা প্রতিটি বিষয়ে নজরদারি চালাচ্ছেন, যাতে ভোটের দিন কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে।
ভোটকর্মীদের সহায়তায় একাধিক কাউন্টার খোলা হয়েছে, যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে সামগ্রী বণ্টনের কাজ সম্পন্ন করা যায়।
ভোটের আগের দিন শ্রীরামপুর কলেজ চত্বরে কর্মব্যস্ততার চিত্র স্পষ্ট। একদিকে ভোটকর্মীদের আনাগোনা, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর তৎপরতা— সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

