নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: ভোট দেয়ার উদ্দেশ্যে কোলকাতা থেকে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর এবং গুরুতর জখম স্বামী ।
আগামীকাল দ্বিতীয় দফা ভোট আর ভোট দেয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে স্বামী-স্ত্রী মোটর বাইকে করে মঙ্গলবার বাড়ি ফিরছিলেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের তারা শুধুনা গ্রামে
আর এই মতো অবস্থায় মন্তেশ্বর ঘোষপাড়া এলাকায় কুসুমগ্রাম মালডাঙ্গা রোডে দুর্ঘটনাটি ঘটে
দুর্ঘটনায় মৃত্যু হয় স্ত্রী শুভ্রা মন্ডলের ।
স্বামী সুমিত মন্ডল গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনার স্থল থেকে আহত স্বামী স্ত্রী কে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন
প্রথমে,সেখানে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা দেখে স্ত্রী শুভরা মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন এরপরই মৃত গৃহবধূকে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থানায় নিয়ে যান ।
গুরুতর জখম সুমিত মন্ডলকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা অবস্থার অবনতি হলে,তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

