চুঁচুড়ায় বুথে উত্তেজনা, তৃণমূল পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

জাকির আলী  :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ২৯,এপ্রিল :: চুঁচুড়ার দেবানন্দপুর পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথে ভোটগ্রহণকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টকে

মারধর করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই অভিযোগ করেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =