নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুড়াপ :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: হুগলির গুড়াপ পঞ্চায়েতের ৫২ নম্বর বুথে তৃণমূলের বুথ ক্যাম্প থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে হাতেনাতে ধরা পড়তেই অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীরা নজরদারি বাড়ায়।

