নদিয়ায় ভোট পরবর্তী হিংসায় ধারালো অস্ত্রের কোপে আহত দুই যুবক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: ভোট মিটতেই হিংসা শান্তিপুরে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দুই যুবক। আশঙ্কা জনক অবস্থায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোট শেষে বুধবার রাতে শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের একটি মাঠে বসে থাকার সময় দুই যুবকের ওপর অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃতী। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তারা।

পরে তাদের আর্ত চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্রান্তদের পরিজনদের দাবি, অন্য রাজনৈতিক দল করায় তাদের ওপর আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =