মধ্যমগ্রামে কেন্দ্রীয় বাহিনীর আঘাতে হাসপাতালে ভোটার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মধ্যমগ্রাম :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক সাধারণ ভোটার। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। ঘটনায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বুথে উপস্থিত ভোটকর্মীরা দ্রুত আহত ব্যক্তিকে তুলে জল দিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে মধ্যমগ্রাম গ্রামীন হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শাহিনুর হোসেন।

ঘটনাটি ঘটেছে ১১৮ নম্বর মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত বীরপুর গ্রামের ২৫৩ নম্বর বুথে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 4 =