আউসগ্রামে ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নাম্বার বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ।

সকাল থেকেই সংখ্যা লঘু ভোটাদের বুথ গুলোতে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা ভূমিকায় দেখা গেছে। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে চলছে তিনটে বুথে ভোট গ্রহণ।

গ্রামের সাধারণ মানুষদের পাশাপাশি বুথের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও অভিযোগ তোলে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের বিরুদ্ধে।

এদিকে ৯ নং বুথে নির্বাচন কর্মীদের জল দেওয়ার বরাত পাওয়া ইনতাজ আলী ওরফে ভোলাকে ভাষা সমস্যার জন্য বেধড়ক মারধর করে কেন্দ্রীয় বাহিনী। পরে তাকে রাস্তায় ফেলে পালায়। গ্রাম বাসীদের অভিযোগ, বাড়ির মহিলাদের স্নানের ঘরেও ঢুকে গিয়ে মারধোর করেছে বাহিনী।

সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারা আহতদের চিকিৎসা করাতেও যেতে দিতে বাধা দেয়। গোটা গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। তার মাঝেই চলে ভোট গ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 15 =