নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বলাগড় :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: ভোটের উত্তেজনার মাঝেও সৌজন্যের ছবি ধরা পড়ল বলাগরে। বলাগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুখোমুখি দেখা হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা এবং সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদারের।

সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদার
দু’জনকে একসঙ্গে কথা বলতে ও হাত মেলাতে দেখা যায়। পাশাপাশি একে অপরের শারীরিক অবস্থার খোঁজও নেন তাঁরা। তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা বলেন, নির্বাচন আসবে যাবে, কিন্তু সৌজন্য সবসময় থাকবে। আমরা দু’জনেই প্রার্থী, সামনে দেখা হওয়ায় কুশল বিনিময় করেছি।
অন্যদিকে সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদার বলেন, রঞ্জনবাবু একজন স্কুল শিক্ষক, আমিও একজন স্কুল শিক্ষক। রাজনীতির ময়দানে লড়াই থাকবে, তবে সৌজন্যও বজায় থাকবে। একই কেন্দ্রে দেখা হওয়ায় শুভেচ্ছা বিনিময় করেছি।

