বর্ধমানে ভাতছালা ১৮নম্বর ওয়ার্ডের ভুরিভোজের আয়োজন – রীতিমতো হাঁড়ি কড়াই এনে লুচি তরকারি বানানো হচ্ছিলো কেন্দ্রীয় বাহিনী গিয়ে হুইপ জারি করে বন্ধ করলো রান্না।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: মহা ভোজের আয়োজন । হালুইকর এনে বিরাট খাবারের আয়োজন যেনো কোনো অনুষ্ঠান বাড়ির রান্না,সকাল থেকেই তৈরি হচ্ছে গরম গরম লুচি সঙ্গে আলুর দম। এর সাথে মিষ্টি দিয়ে তৈরি হচ্ছে প্যাকেট ।কিন্তু শেষ রক্ষা হলোনা কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা আসতেই রীতিমতো হুইপ জারি করে বন্ধ করে দিলো রান্না বেগতিক দেখে চম্পট দিল বাড়ির মালিক। তোলপিতলপা গুটিয়ে উনুন থেকে গরম তেল নামিয়ে রান্না বন্ধ করে কোনক্রমে এলাকা ছাড়লো রান্নার কাজে যুক্ত কর্মীরা।

জানা গেছে এই খাবারের প্যাকেট বিলি করা হচ্ছিল ভোটারদের মধ্যে, ভোটারদের প্রভাবিত করার খবর কেন্দ্রীয় বাহিনীর কানে আসতেই দ্রুততার সাথে পদক্ষেপ নিল তারা। ঘটনাটি ঘটে বর্ধমান দক্ষিন বিধানসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভাতছালা এলাকায়।

অন্যদিকে এই লুচি এক ব্যক্তি বিলি করছিল বাইকে করে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরে আসতেই তাকে আটকায় এরপরই ওই ব্যক্তি স্কুটি ফেলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 10 =