জকির আলী :: সংবাদ প্রবাহ :: গুপ্তিপাড়া :: বৃহস্পতিবার ৩০,এপ্রিল :: গুপ্তিপাড়ার স্থায়ী বাসিন্দা সুভাষ চন্দ্র মুখোপাধ্যায় জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ।
ফলে এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না ৮৬ বছরের এই প্রবীণ নাগরিক। ভোট দিতে না পেরে তিনি প্রবল মানসিক চাপে রয়েছেন বলে পরিবারের দাবি। ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

