মালদার ICSE Board-এর দশম শ্রেণির পরীক্ষায় এ বছর চমকপ্রদ ফল করেছে দ্য সেন্ট জেভিয়ার্স স্কুল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১,মে :: মালদার ICSE Board-এর দশম শ্রেণির পরীক্ষায় এ বছর চমকপ্রদ ফল করেছে দ্য সেন্ট জেভিয়ার্স স্কুল। বৃহস্পতিবার ফল প্রকাশের পরই সামনে আসে একাধিক কৃতী ছাত্রীর সাফল্যের খবর।

তাদের মধ্যে সবার নজর কাড়ে সাদৃতা দত্ত, যে ৯৯ শতাংশ নম্বর পেয়ে জেলার সেরা হিসেবে উঠে এসেছে। তার এই অসাধারণ ফল স্বাভাবিকভাবেই স্কুলের গর্ব বাড়িয়েছে এবং তাকে ঘিরে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

শুধু সাদৃতাই নয়, এই স্কুলের আরও কয়েকজন পরীক্ষার্থী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঐন্দ্রিলা মন্ডল ৯৭.২০ শতাংশ এবং অনুষ্কা সরকার ৯৬.২০ শতাংশ নম্বর পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে।

তাদের এই সাফল্য প্রমাণ করে যে ধারাবাহিক পরিশ্রম ও সঠিক দিশা থাকলে বড় অর্জন সম্ভব।ফল প্রকাশের পর দ্য সেন্ট জেভিয়ার্স স্কুল প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।

শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সহপাঠীরা কৃতী ছাত্রছাত্রীদের ঘিরে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। চলে মুখ মিষ্টি করা ও শুভেচ্ছা বিনিময়ের পালা। এই সাফল্য শুধু ছাত্রছাত্রীদের নয়, পুরো স্কুল পরিবারের জন্যই গর্বের মুহূর্ত হয়ে ধরা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =