নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ মুহূর্তে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ১,মে :: ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ মুহূর্তে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস ।

শুক্রবার এই বিষয়ে আবেদন জানানোর পর, প্রধান বিচারপতি সূর্যকান্ত শনিবারই এই মামলার জরুরি শুনানির নির্দেশ দিয়েছেন।

এর আগে, রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রতিটি টেবিলে রাজ্য সরকারি কর্মচারীদের পরিবর্তে কেন্দ্রীয় সরকার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কর্মীদের কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসেবে নিয়োগের একটি বিশেষ নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তৃণমূলের সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন যে, কমিশনের এই সিদ্ধান্তে বেআইনি কিছু নেই।

ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় কর্মীদের এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ বৈধ। এবার দেখার শীর্ষ আদালত এই বিষয়ে কি রায় দেন আগামীকাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =