পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর খড়গপুর তিনটি ভোট গননা কেন্দ্রের ইভিএম স্থান পরিদর্শন করেন জেলাশাসক ও পুলিশ সুপার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: শনিবার ২,মে :: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর খড়গপুর তিনটি ভোট গননা কেন্দ্রের ইভিএম স্থান পরিদর্শন করেন জেলাশাসক ও পুলিশ সুপার। কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে আছে ইভিএম।

পশ্চিম মেদিনীপুর জেলাশাসক বিজিন কৃষ্ণ ও জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখেন। ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও।

২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের পর জেলার তিনটি কেন্দ্র তথা ঘাটাল মেদিনীপুর খড়গপুর মহকুমার বিধানসভার নির্বাচনের ইভিএম মেশিন স্ট্রংরুমে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে কড়া নজরদারিতে। স্ট্রংরুমে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। বাইরে দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। শুক্রবার সারাদিন জেলাশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ভোট গননা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।

স্ট্রংরুম, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট গণনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

রাতে জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার পাপিয়া সুলতানা মেদিনীপুরে জানান, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা ত্রিস্তরীয় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − one =