নিদ্রাহীন রাত কাটাচ্ছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২,মে :: স্ট্রং রুমের বাইরে পাহারা দিতে রাত জাগলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কাজ প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ শুক্রবার রাতে। কালনা কলেজের হয়েছে স্ট্রংরুম।

আর সেখানেই রাত পাহারায় তিনি। কিন্তু কেন তিনি রাত পাহারায় সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন এদের বিশ্বাস নেই।

গতকাল কিছুক্ষণের জন্য সিসিটিভি বন্ধ ছিল, যেই ঘরে ইভিএম রয়েছে সেখানে তালা ঠিকঠাক রয়েছে কিনা, সিল করা তালা রয়েছে কিনা তা দেখতে এসেছিলাম আমায় দূর থেকে দেখিয়েছে।

যাতে কোনরকম গন্ডগোল কিছু না হয়। তাই দুই এবং তিন তারিখ রাত জাগবো। সেই মতন শুক্রবার রাতেও রাত পাহারায় ছিলেন প্রার্থী স্বয়ং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =