নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ২,মে :: ঘটনাটি ঘটেছে শনিবার সকালে, জানা গেছে এদিন সকালে হঠাৎই ভবানীগঞ্জ বাজারের মাছ বাজারে একটি মাছের দোকানের ওপর ভবানীগঞ্জ বাজারের ভবনের চাঙড় খসে পড়ে।
সেই মাছ ব্যবসায়ীর দোকানের ওপর টিনের চাল থাকার কারণে ভেঙে পড়ে সেই দোকানের উপরের অংশ। মাছ ব্যবসায়ীর অভিযোগ, ভবানীগঞ্জ বাজারের ভবন দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় রয়েছে, কোচবিহার পৌরসভা এদিক সেদিক কিছুটা কাজ করলেও ঠিকঠাক ভাবে কোন কাজ করছে না।
এই ঘটনার জেরে সেই ব্যবসায়ীর অনেকটাই ক্ষতি হলো। এ বিষয়ে অন্যান্য ব্যবসায়ীরা জানান, বর্তমান সময়ে দাঁড়িয়ে থাকা ভবানীগঞ্জ বাজারের ভবন গুলো অনেকটাই পুরনো হয়ে গেছে।
বর্তমানে বৃষ্টি পড়ার দরুন বাজারের ভবনের লোহার রড গুলো নষ্ট হয়ে গেছে, এর জেরেই দোকানের উপর ভেঙে পড়েছে চাঙর। ভাগ্যিস দোকানের ভেতরে কেউ ছিলনা না হলে হয়তো একটা বড় ক্ষতি দেখতে হতো।

