নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৩,মে :: আগামীকাল পশ্চিম বাংলার বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হীরাপুর থানা থেকে সব রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে আলোচনা করা হয়।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পূর্ণেন্দু চৌধুরী তথা টিপু জানান মমতা ব্যানার্জীর কঠোর নির্দেশ কোন রকম প্ররোচনায় আইন নিজেদের হাতে তুলে নেবেন না তবে অভিষেক ব্যানার্জীর নির্দেশ অশান্তি হলে আটকানোর চেষ্টা করবেন।
বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী জানান ফল ঘোষণা হবার পর দিদির নির্দেশ অনুযায়ী এলাকায় শান্তি বজায় রাখা হবে।
বিজেপির জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ জানান হীরাপুর থানা থেকে তাদের অশান্তি ও ঝামেলা আটকানোর চেষ্টা করতে বলা হয়েছে এবং কোন অপ্রীতিকর ঘটনা হলে পুলিশ প্রশাসনের সাথে কথা বলার জন্য বলা হয়েছে।

