রাত পোহালেই ভোট গণনা, চূড়ান্ত হবে বাংলার পরবর্তী সরকারের ভাগ্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৩,মে :: রাত পোহালেই ভোট গণনা, চূড়ান্ত হবে বাংলার পরবর্তী সরকারের ভাগ্য। রাত পোহালেই শুরু হবে বিধানসভা নির্বাচনের ভোট গণনা।

আর তারপরই স্পষ্ট হবে বাংলার পরবর্তী সরকার গঠনের চিত্র। রাজ্যের ক্ষমতার মসনদে কারা বসবে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি তা জানার অপেক্ষায় গোটা রাজ্য।

দুর্গাপুর মহাবিদ্যালয়ে আপাতত কড়া নিরাপত্তার মধ্যে সংরক্ষিত রয়েছে ইভিএম। ডিসিআরসি কক্ষে ভোটযন্ত্রগুলিকে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান ও রাজ্য পুলিশের নজরদারিতে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরাও পরিস্থিতির ওপর নজর রাখছেন।

ফল ঘোষণার আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রধান রাজনৈতিক শিবিরই। রবিবার দুপুরে তৃণমূলের ট্রেন্ডিং ক্যাম্পে দেখা গেল প্রদীপ মজুমদার কে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের এই তৃণমূল প্রার্থীকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ কে।

তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁরা ভোট গণনা ও সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করেন। এখন সবার নজর গণনা কেন্দ্রের দিকে কাউন্টিং শুরু হলেই পরিষ্কার হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + four =