জাকির আলী :: সংবাদ প্রবাহ :: বলাগড় :: রবিবার ৩,মে :: আগামীকাল সোমবার সকাল থেকে শুরু হতে চলেছে ভোট গণনা। তার আগে জয়ের লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বলাগড়ে বিভিন্ন এলাকায় নজরদারি চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা।
বুথভিত্তিক ব্যবস্থাপনা, কর্মীদের প্রস্তুতি ও গণনা কেন্দ্র ঘিরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন তিনি। কে জিতবে আর কে হারবে, তার ভাগ্য নির্ধারণ হবে আগামীকালই—এই আবেগঘন মুহূর্তে আত্মবিশ্বাসী সুরেই শেষ প্রস্তুতি সারলেন প্রার্থী।

